ALL PRODUCT

Our Achievement

Our Certificate

সম্প্রতি ১৫তম মৃৎশিল্পী সম্মেলন সম্মাননা ও মেলায় বিশ্বনাথ পালের আন্তরিক তত্ত্বাবধানে টেপা পুতুল কর্মশালায় অংশগ্রহণের এক অনন্য অভিজ্ঞতা হলো।
​পুতুল বাংলার লোক-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যার ধারা সুদূর হরপ্পা সভ্যতার টেরাকোটার মাতৃমূর্তি থেকে আজ অবধি প্রবহমান। এই শিল্পে কৃষিজীবী মানুষের হাতে মাটি জন্ম দেয় উর্বরতা-কেন্দ্রিক মায়ের প্রতিরূপের, যা কালক্রমে বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে।
​মাটি, কাঠ ও ধাতুর শিল্পকর্মের মাঝে টেপা পুতুল বাংলার অন্যতম ঐতিহ্যবাহী লোকশিল্প। নরম এঁটেল মাটি হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানে সম্পূর্ণ ছাঁচবিহীনভাবে টিপে টিপে তৈরি হয় বলেই এর নাম ‘টেপা পুতুল’।
​আমরা চাই বাংলার শিল্পীরা বাঁচুক আত্মমর্যাদায়, আর নতুন প্রজন্ম জানুক তাদের শিকড়। লোকজ পুতুলের সাথে আপনার সন্তানের সংযোগ এই চিরায়ত শিল্পধারাকে বাঁচিয়ে রাখবে।

Sondesh Moulds শুধু মাত্র একটি ফেসবুক পেইজ নয়।এটি সরকার অনুমদিত বিসিক শিল্প লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। Sondesh Moulds এর নিজস্ব ফ্যাক্টরী রয়েছে।

Sondesh Moulds এর নিবন্ধন নম্বর: BA -20230125-0009381
ট্রাকিং আইডি: BA-20230121-0000004

আমাদের মূল লক্ষ্যে কাস্টমারের সেটিস্ফেকশন। কম দামে গুনগত মান ভালো পণ্য কাস্টমারদের দেওয়া আমাদের মূল প্রয়াস।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সাটিফিকেট সদস্যপ্রাপ্ত প্রতিষ্ঠান।
​সাটিফিকেট নাম্বার: ৬৯৮১