-
Apple Sondesh Moulds
Tk 550.00Original price was: Tk 550.00.Tk 380.00Current price is: Tk 380.00. অর্ডার করুনApple Sondesh Molds – মাটির আপেল সন্দেশ ছাঁচ
মাটির আপেল সন্দেশ ছাঁচউনিশ শতকের মাঝামাঝি সময় থেকে মিষ্টির দোকানে এবং ঘরে ঘরে সন্দেশ তৈরির জন্য বিভিন্ন ধরনের ছাঁচের ব্যবহার শুরু হয়।মাটির ছাঁচ শুধু সন্দেশ তৈরির সরঞ্জাম ছিল না, এটি বাংলার লোকশিল্প ও সংস্কৃতিরও ধারক ছিল। ছাঁচের নকশায় তৎকালীন সামাজিক রীতিনীতি ও প্রকৃতির বিভিন্ন উপাদান প্রতিফলিত হতো।হাঁস আকৃতির ছাঁচ সম্ভবত সৌন্দর্যবোধ এবং শুভ symbol হিসেবে ব্যবহার করা হতো। বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি মিষ্টিতে এই ধরনের আকৃতি ব্যবহার করা হতো। বর্তমানে মাটির ছাঁচের ব্যবহার কমে গেলেও, পুরনো দিনের ঐতিহ্য এবং লোকশিল্পের নিদর্শন হিসেবে এগুলি আজও গুরুত্ব বহন করে। কিছু সংগ্রাহক এবং ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুতকারক এখনও মাটির ছাঁচ ব্যবহার করে থাকেন।বর্তমানে যদিও সিলিকন ও প্লাস্টিকের ছাঁচ বেশি প্রচলিত, এক সময়ে মাটির হাঁস আকৃতির সন্দেশ ছাঁচ সন্দেশ শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছিল এবং এটি বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। -
Baran Kulo Sondesh Moulds
Tk 150.00Original price was: Tk 150.00.Tk 120.00Current price is: Tk 120.00. অর্ডার করুনBaran Kulo Sondesh Moulds – বরনকুলো সন্দেশ ছাঁচ
Sondesh Moulds -এ আমরা বিশ্বাস করি, প্রতিটি সন্দেশ ছাঁচই যেন এক একটা ছোট স্বপ্ন। যেই ছাঁচে তৈরি হয় মিষ্টি, সেই মিষ্টি আবার ছড়িয়ে দেয় আনন্দ, উৎসবে যোগ করে বাড়তি মাত্রা। আমাদের কারিগরদের স্বপ্ন আর নিষ্ঠা মিশে থাকে প্রতিটি ছাঁচে, যা আপনার হাতে পৌঁছে দেয় এক টুকরো শিল্প আর ঐতিহ্য।
-
Billopotro Sondesh Moulds
Tk 220.00Original price was: Tk 220.00.Tk 199.00Current price is: Tk 199.00. অর্ডার করুনBillopotro Sondesh Moulds – বিল্লপত্র সন্দেশ ছাঁচ
বিল্লপত্র সন্দেশ ছাঁচ।“ধন্য ছিল বাঙালী যখন সে বাজারের মেঠাই খাইত না, যখন সে শিল্পনৈপুণ্যের পরাকাষ্ঠা দেখিবার জন্য দোকানে দোকানে ঘুরিত না।”—লিখেছিলেন ঐতিহাসিক দীনেশচন্দ্র সেন। কথাগুলি পড়ে আশ্চর্য হতে হয়। তার মানে, বাঙালি-বাড়িতে একসময় কী পরিমাণ সন্দশ তৈরি হত। নইলে এমন কথা লেখা যায়! ছানায় চিনি মিশিয়ে তৈরি মিষ্টি। অবশ্য, অতীতে গুড় দিয়েও সন্দেশ তৈরি হত, এখনো হয়। বাঙালির জীবনে সন্দেশ জড়িয়ে আছে খুব সম্ভবত মধ্যযুগ থেকে। তার প্রমাণ কৃত্তিবাসী রামায়ণ।বাঙালিকে চেনা যায় তার অভ্যাসে। আর তা যদি হয় মিষ্টি খাওয়ার অভ্যেস তবে তো কোনো কথাই নেই। আজ বলে নয়, সেই কবে থেকেই বাঙালি মিষ্টিপ্রেমী। শেষ পাতে একটু মিষ্টিমুখ না করলে তার চলে না। শুধু শেষ পাত কেন, শুরুর আপ্যায়নেও তো সেই মিষ্টিমুখই ভরসা জোগায়। মিষ্টি নাকি শুভ, তাই চলতে ফিরতে মিষ্টি খেতে ভুলে গেলে চলবে কেন! এমনকি চড়া ব্লাড সুগার উপেক্ষা করে লুকিয়ে হলেও মিষ্টি বাঙালিকে খেতেই হবে। সন্দেশ জড়িয়ে ছিল বাঙালির বারো মাসে তেরো পার্বণ ও নানা উৎসবে। -
Bride Sondesh Mould
Tk 600.00Original price was: Tk 600.00.Tk 499.00Current price is: Tk 499.00. অর্ডার করুনBride Sondesh Mould-বরবধূ সন্দেশ ছাঁচ
বরবধূ সন্দেশ ছাঁচ ঐতিহ্যের স্পর্শে সুস্বাদু সন্দেশ।বরবধূ সন্দেশ ছাঁচ বাংলার এক প্রাচীন লোকশিল্পের নিদর্শন, যা যুগ যুগ ধরে সুস্বাদু সন্দেশকে দৃষ্টিনন্দন করে তুলছে। একসময় বাংলার প্রতিটি ঘরে এসব ছাঁচ দিয়ে শুধু সন্দেশ নয়, তৈরি হতো মজাদার আমসত্ত্ব ও আস্কে পিঠা। মাটি, কাঠ বা নরম পাথরের আধারে তৈরি এই ছাঁচগুলিতে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন আকৃতি ও কারুকার্য – গোলাকার, ত্রিভুজাকৃতি, অর্ধচন্দ্রাকার, এমনকি মৎসাকৃতিও। এগুলোতে বাংলার ফুল-ফল, সামাজিক উৎসব ও লোকায়ত ধারণার এক শৈল্পিক সুষমা ফুটে ওঠে।এই ঐতিহ্যবাহী ছাঁচ দিয়ে তৈরি তত্ত্বের সন্দেশ বা জামাই ষষ্ঠীর সন্দেশ আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে বাধ্য। এটি শুধু মিষ্টির জন্যই নয়, আমসত্ত্ব বানানোর জন্যও দারুণ উপযোগী!আমরা সবাই প্রিয়জনকে আনকমন উপহার দিয়ে চমকে দিতে চাই। Sondesh Moulds আপনার সেই ইচ্ছা পূরণ করতে পারে। হাজার বছরের ঐতিহ্যবাহী মাটির সন্দেশ ছাঁচ আজ বিলুপ্তির পথে। আমাদের এই প্রচেষ্টা সেই সুপ্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। -
Butterfly Sondesh Moulds
Tk 150.00Original price was: Tk 150.00.Tk 120.00Current price is: Tk 120.00. অর্ডার করুনপ্রজাপতি সন্দেশ ছাঁচ।
মাটির সন্দেশ ছাঁচ বাংলার লোকশিল্প গ্রামীণ মানুষের নিপুণ দক্ষতা ও সৃজনশীলতার এক অনন্য প্রতীক। দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি এসব শিল্পকর্ম মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। মাটির সন্দেশ ছাঁচ তেমনই এক ঐতিহ্যবাহী লোকশিল্প, যা সন্দেশকে দৃষ্টিনন্দন করতে এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়। -
Chandrapuli Sondesh Moulds
Tk 220.00Original price was: Tk 220.00.Tk 160.00Current price is: Tk 160.00. অর্ডার করুনChandrapuli Sondesh Moulds – চন্দ্রপুলি সন্দেশ ছাঁচ।
একটা সময় ছিল, যখন বাংলার ঘরে ঘরে মা বোনেরা বানাতেন নারকেল সন্দেশ, ক্ষীরের বা ছানার সন্দেশ। তাদের হাতের অবসর সময়টা ওনারা ব্যাবহার করতেন বিভিন্ন গার্হস্থ্য শিল্পকলায়। এর মধ্যেই সৃষ্টি হয়েছিল এই ছাঁচশিল্পের। এখানে তারা ফুটিয়ে তুলতেন, বিভিন্ন সামাজিক ঘটনাকে। পরবর্তীকালে, এই ছাঁচের ব্যাবহার শুরু হয় মিষ্টির দোকানে। বিভিন্ন সামাজিক রীতিনীতি, সামাজিক ঘটনা, চরিত্র খোদিত হতো এই ছাঁচে। বিয়ের অনুষ্ঠানে গোটা মাছের সন্দেশ, গায়ে-হলুদ এবং ফুলশয্যার সন্দেশ তো এখনো ব্যাবহার হয়। এছাড়াও জামাইষষ্ঠী, ভাইফোঁটা সন্দেশ তো আছেই! এসেছে বিভিন্ন পশু-পাখির ছাঁচ। এইভাবেই বিভিন্ন সন্দেশের ছাঁচ হয়ে উঠেছিল, সেই সময়ের সমাজের এক সমান্তরাল দর্পণ। সেই প্রথা আজও বর্তমান। চন্দ্রপুলি বাংলাদেশ ও ভারতের একটি জনপ্রিয় মিষ্টি। চন্দ্রপুলি নারকেল ও দুধ থেকে প্রস্তুত অর্ধচন্দ্রাকৃতি এবং সাধারণত ছাঁচে ফেলা একপ্রকার সন্দেশ জাতীয় মিষ্টি। এটি মূলতঃ পৌষ পার্বণের সময়ই প্রস্তুত করা হয়। নারায়ণ দেবের পদ্মপুরাণে বেহুলার বিবাহ উপলক্ষে পরিবেশিত মিষ্টান্নের মধ্যে চন্দ্রপুলির উল্লেখ আছে । -
Conch Shaped Sondesh Moulds
Tk 150.00Original price was: Tk 150.00.Tk 120.00Current price is: Tk 120.00. অর্ডার করুনConch Shaped Sondesh Moulds-শংঙ্খ সন্দেশ ছাঁচ
শংঙ্খ মাটির সন্দেশ ছাঁচ বাংলার লোকশিল্প গ্রামীণ মানুষের নিপুণ দক্ষতা ও সৃজনশীলতার এক অনন্য প্রতীক। দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি এসব শিল্পকর্ম মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। মাটির সন্দেশ ছাঁচ তেমনই এক ঐতিহ্যবাহী লোকশিল্প, যা সন্দেশকে দৃষ্টিনন্দন করতে এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়। -
Conch Sondesh Moulds
Tk 700.00Original price was: Tk 700.00.Tk 550.00Current price is: Tk 550.00. অর্ডার করুনConch Sondesh Moulds – শঙ্খ সন্দেশ ছাঁচ।
তত্ত্বের শঙ্খ সন্দেশ ছাঁচ, বাঙালির জীবনে উৎসব মানেই ঐতিহ্যের এক গভীর টান। এই সন্দেশ ছাঁচগুলো দিয়ে যেমন সুস্বাদু সন্দেশ বা পিঠা তৈরি করা যায়, তেমনই বাঙালির ঐতিহ্যকে ভালোবেসে এগুলোকে সংগ্রহেও রাখা যায়। কাঠের কারুকার্য আর তাতে ফুটিয়ে তোলা শঙ্খের নিখুঁত নকশা— এক একটি ছাঁচ যেন আমাদের সংস্কৃতিরই এক টুকরো স্মৃতি বহন করে।
-
Duck Sondesh Mold
Tk 150.00Original price was: Tk 150.00.Tk 120.00Current price is: Tk 120.00. অর্ডার করুনDuck Sondesh Mold – হাঁস সন্দেশ ছাঁচবাঙালীর লোক ইতিহাসে সন্দেশ, পিঠা-পুলি, নাড়ু, তক্তি, আর হালুয়া চিরকালই এক অবিচ্ছেদ্য অংশ। এগুলি কেবল মুখরোচক খাবারই নয়, বরং আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির এক অনবদ্য বহিঃপ্রকাশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলি আমাদের উৎসব-পার্বণ আর দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে, তৈরি করেছে এক মধুর সম্পর্ক। -
Duck Sondesh Moulds
Tk 400.00Original price was: Tk 400.00.Tk 350.00Current price is: Tk 350.00. অর্ডার করুনDuck Sondesh Moulds – হাঁস সন্দেশ ছাঁচ ।
বাংলার লোকজ সংস্কৃতিতে সন্দেশ, পিঠা-পুলি, নাড়ু, তক্তি, আর হালুয়া চিরকালই এক অবিচ্ছেদ্য অংশ। এগুলি কেবল মুখরোচক খাবারই নয়, বরং আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির এক অনবদ্য বহিঃপ্রকাশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খাবারগুলো আমাদের উৎসব-পার্বণ আর দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে, তৈরি করেছে এক মধুর সম্পর্ক। -
Fish Sondesh Moulds
Tk 1,200.00Original price was: Tk 1,200.00.Tk 1,050.00Current price is: Tk 1,050.00. অর্ডার করুনFish Sondesh Moulds – তত্ত্বের মাছ সন্দেশ ছাঁচ।
-
Fish Sondesh Moulds
Tk 150.00Original price was: Tk 150.00.Tk 120.00Current price is: Tk 120.00. অর্ডার করুনFish Sondesh Moulds – মাছের সন্দেশ ছাঁচ
মাটির সন্দেশ ছাঁচ বাংলার লোকশিল্প গ্রামীণ মানুষের নিপুণ দক্ষতা ও সৃজনশীলতার এক অনন্য প্রতীক। দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি এসব শিল্পকর্ম মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। মাটির সন্দেশ ছাঁচ তেমনই এক ঐতিহ্যবাহী লোকশিল্প, যা সন্দেশকে দৃষ্টিনন্দন করতে এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়। তবে আধুনিকায়ন ও প্লাস্টিক পণ্যের দাপটে আমাদের এই সমৃদ্ধ লোকশিল্প আজ হুমকির মুখে।











